Recent in Technology

আগামীকাল ইদ! | ছোট গল্প | লেখক: মোঃ কামাল হোসেন

আগামীকাল ইদ! | ছোট গল্প |লেখক : মোঃ কামাল হোসেন

আগামীকাল ইদ!  ছোট গল্প লেখক মোঃ কামাল হোসেন ঈদের ছবি ডাউনলোড Eid Mubarak

গামীকাল ইদ!
তখন সময় সন্ধ্যা ৭:৩৫।  আমি মাগরিবের নামাজ পড়ে কেবল বাড়িতে এসেছি। এরপর আমি ও আমার ভাই গল্প করছি। আমার ভাই শুয়ে আছে। হাতে একটা মোবাইল নিয়ে। সম্ভবত স্ক্রোল করছে। আর আমি ভাত খাব তাই ভাত তরকারি  থালিতে তুলছি। এর পর পাটিতে বসে এক মুঠো ভাত মুখে দিতে যাব অমনি 
বুম💣
আমার হাত আর মুখ পর্যন্ত উঠলো না। আমার শরীর কেপে উঠলো। 
আমি ভাত খাব না কি করব বুঝতে পারছিনা। পাশের বাড়ি থেকে হাসানের মা চিৎকার করে বললো কোন হারামজাদা রে আসছি, দাড়া! আসছি।

হাসানের বয়স এক বছর। হাসান ঘুমাচ্ছিল। পটকার আওয়াজে তার ঘুম ভাংলো। তবে একটা সত্য কথা না বললেই নয়, হাসানের ঘুম আসলে পটকার আওয়াজে না তার জননীর হুংকারে ভাংলো একথা আমার এখনো সন্দেহ আছে। 
আমার মা ও চিৎকার করছে। যাতে যে কাণ্ডটি ঘটিয়েছে। তাকে ধরা যায়। 
তবে ধরা অত সহজ নয়। পটকাতে আগুন ধরিয়ে সে পালিয়ে যায়। নিরাপদ দূরে গিয়ে যদি শব্দ শুনতে পায় তবে তার অনেক আনন্দ হয়। সে জানে এখানে থাকলে তার বিপদ হবে। কিন্তু যেখানে সে এটা ফুটালো এখানকার মানুষের হাত থালা থেকে মুখ পর্যন্ত যেতে প্রাণ বের হবে এরকম অবস্থা এটা সে বুঝতে পারেনা। কারন তার বয়স তো বেশি হবে না। হয়তো ৭- ১২ বয়স পর্যন্ত। গ্রামের ছেলেরা এই বয়স পার হবার পর এর প্রতি তেমন আকর্ষণ থাকেনা। ১৪ বছর পার হলে তারা ছোটদের এসব করতে বারন করে। 
এশারের পর আবার শব্দ শুনা গেল আমাদের বাড়ি থেকে একটু দূরে। 
এর কিছুক্ষন পর অনেক চেচামেচি শুনা গেল। কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম একজনের বাড়ির সামনে পটকা ফুটানোর জন্য তার বাড়ির কবুতর গুলো ভয়ে উড়ে গেছে। কবুতরের মালিক অনেক চেচামেচি করছে। কারা পটকা ফুটিয়েছে সে খবর নিতে গিয়ে পাওয়া গেল আমার এক বন্ধুর নাম। এবার আমার বন্ধু ও তার পরিবারকেও গালাগালি করা হচ্ছে। 
আমার বন্ধুর বাবা এটা ভালো ভাবে নিলেননা। তার ছেলেকে ডাকলেন এবং বললেন পটকাতে আগুন ধরিয়ে কবুতরের হাড়ির দিকে ছুড়ে মারতে। 
বলে রাখা ভাল, 
আমদের গ্রামের বাড়ি গুলো মাটির, তবে দোতলা বাড়ি। কবুতর থাকার হাড়ি বাড়ির বাইরে থাকে। উপরের তলার ছাওনির নিচে। কবুতর গুলোকে খেতে দিতে হয়না শুধু থাকার নিরাপদ জায়গা দিলেই হয়। তারা মাঠে-ক্ষেতে গিয়ে খেয়ে আসে।
এত উপরে রাখা হয় বা থাকতে চাই  বিড়াল, সাপের ভয়ে। কিন্তু দুই পা ওয়ালা জন্তুর বুদ্ধির কাছে তাদের হার মানতেই হয়।

বাবার আদেশে ছেলে মহা খুশি। বাবার আদেশ না মানা ছেলেটা আজ সগৌরবে বাবার আদেশ পালন করল। যাই হোক যে ছেলেটা উঠতে বসতে বাবার গালমন্দ শুনে, সে আজ বাবার একটি আদেশ পুরো পুরি পালন করল। তবে এটা পরিবারের জন্য কল্যাণ বয়ে আনতে ব্যার্থ হলো।
পরের দিন চৌকিদার মহাশয় আমার বন্ধুর বাড়িতে এসে অনেক শাসিয়ে গেল। বললেন চেয়ারম্যান সাহেব বলেছেন যদি এরকম ঘটনা পুনরায় করা হয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
আমার বন্ধু ও তার পরিবার এর জন্য অনেক লজ্জিত হলো।
ইংরেজি বছরের শেষ রাতে অর্থাৎ থারটি ফার্স্ট নাইট, ও দুই ইদে এরকম পটকা ফুটিয়ে ছেলারা অনেক আনন্দ করে। আর এরকম গালাগালি বিচার শালিস বছরে কয়েকবার হয়ে থাকে।

আমি অনেক সময় ভাবতাম এই পটকা, আতসবাজি ফোটানোর জন্য এত বিচার শালিস হওয়ার পরও এটা বন্ধ হয়না কেন?
এর উত্তর জানতে বা বলতে পারেন অনুধাবন করতে  আমার প্রায় ৮ বছর সময় লেগেছে!

 
২০২৬ সালের ঈদুল ফিতর (রোজার ইদ) এর আগের দিন, মাগরিবের নামাজ শেষে সবাই চাঁদ দেখছিল। আমিও চাঁদ দেখলাম। চাঁদ দেখা শেষ করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি ও আমার মা একসাথে বসে গল্প করছি। ঘরটা রাস্তার পার্শে।

ইদের আগের দিন তো পটকা বা আতসবাজি ফোটানোর ব্যাপারটা আমাদের রীতিতে পরিনত হয়েছে। আজকেও এর ব্যতিক্রম হলো না। হটাৎ অনেক শব্দ হলো। মনে হলো আমরা যে ঘরে গল্প করছি সে ঘরের জানালার পার্শে পটকা ফুটিয়েছে।

এর পর আমার মা বলে উঠলো কেরে? পাশের বাড়ি থেকে আওয়াজ আসলো এটা হাসান ফুটিয়েছে।
হাসানের বয়স এখন নয় বছর। দ্বিতীয় শ্রেনিতে পড়ে। পড়া লেখায় অনেক ভালো। পিতা মাতা থেকে যা চাই তাই পায়।

আমি বের হয়ে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি হাসান আর একটি পটকা ফুটানোর প্রস্তুতি নিচ্ছে। পাশে তার মা দাড়িয়ে আছে। এবং তিনি অনেক খুশি।😊  
কারন তার ছেলে পটকা,আতসবাজি এগুলো ফুটাতে পারে।🤭

কি? যে উত্তর অনুধাবন করতে আমার প্রায় আট বছর সময় লেগেছে। আপনারা কি বুঝতে পারলেন?🤔

বুঝলে কমেন্ট এ জানাতে ভুলবেন না। আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো তা  জানাতে ভুলবেন না। 
ধন্যবাদ!  ❤️❤️❤️

Post a Comment

0 Comments

How to make money

Ad Code